শর্তাবলী

KenaBeca (kenabeca.com) ব্যবহার ও এখান থেকে কেনাকাটা করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। আমাদের ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন বলে গণ্য হবে।

অর্ডার ও পেমেন্ট

বর্তমানে আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি — অর্থাৎ প্রোডাক্ট হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে হবে।

অর্ডার কনফার্মেশন নীতি

গ্রাহকের নিরাপত্তা ও আমাদের সেবার মান বজায় রাখতে নিচের নিয়ম অনুসরণ করা হয়:

• যেসব নাম্বার/গ্রাহকের বিরুদ্ধে পূর্বে স্প্যাম রিপোর্ট থাকে, অথবা যাদের ডেলিভারি সাকসেস রেট ৯০%-এর কম, তাদের ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার আগে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে

• যদি প্রোডাক্টটি ফ্রি ডেলিভারির আওতাভুক্ত হয় (যেমন নির্দিষ্ট পরিমাণ অর্ডারে ফ্রি শিপিং), তাহলে উপরের শর্তে পড়া গ্রাহকদের সেই অর্ডার কনফার্ম করা হবে না এবং প্রোডাক্ট পাঠানো হবে না

এই নীতিটি রাখা হয়েছে যাতে আমরা প্রকৃত গ্রাহকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারি এবং অপ্রয়োজনীয় ডেলিভারি ফেরত এড়ানো যায়।

ডেলিভারি

আমরা সাধারণত ৩ দিনের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি করার চেষ্টা করি। তবে এলাকা ও পরিস্থিতি ভেদে সময় কিছুটা কমবেশি হতে পারে।

প্রোডাক্টের তথ্য

আমরা প্রোডাক্টের বিবরণ, ছবি ও মূল্য যথাসম্ভব সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তবে কোনো ভুল তথ্য বা মূল্য নির্ধারণে ত্রুটি হলে, KenaBeca সেই অর্ডার বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

রিটার্ন ও রিফান্ড

রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি পেজ দেখুন।

শর্তাবলীর পরিবর্তন

KenaBeca যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী এই পেজে প্রকাশ করা মাত্রই কার্যকর হবে।

যোগাযোগ

শর্তাবলী সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন:

• ফোন: +880 9697 611 992

• ইমেইল: support@kenabeca.com

Scroll to Top